প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ দখলের বিষয়ে মন্তব্য করার জন্য পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংকে গদিচ্যুত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি সতর্ক করেছেন যে, ভারতীয়দের উন্মাদ প্রকৃতির এবং মতিভ্রষ্ট লোকদের থেকে সাবধান থাকতে হবে। যদি এদের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকে, তবে নিজেদের পাশাপাশি ভারতেরও সর্বনাশ হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) তিনি পশ্চিমবঙ্গের নাগরিকদের এবং ভারতের জনগণের প্রতি এই আহ্বান জানান।
গাজী আতাউর রহমান তার বিবৃতিতে উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বাংলাদেশ দখলের দিবাস্বপ্ন প্রকাশ করেছেন। আধুনিক জাতিরাষ্ট্রভিত্তিক বিশ্বব্যবস্থায় অন্য একটি দেশ দখলের কথা বলা মতিভ্রম ছাড়া কিছু নয়। যে ব্যক্তি পার্শ্ববর্তী দেশের ইতিহাস, ঐতিহ্য ও সক্ষমতা সম্পর্কে অবগত নন এবং নিজের দায়িত্বের পরিধিও বোঝেন না, তিনি পশ্চিমবঙ্গের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলে ভারতীয়দের নিজেদের পরিণতি নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত।
তিনি বলেন, অর্জুন সিংয়ের বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। মিথ্যা ও অবাস্তব তথ্যের ভিত্তিতে এমন অলীক কল্পনাপ্রসূত বক্তব্য আমলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের স্বাধীনতা ও সংগ্রামের ইতিহাস-ঐতিহ্য স্মরণ করিয়ে দেওয়াকেও তিনি বাহুল্য মনে করেন।
তবে গাজী আতাউর রহমান অর্জুন সিংকে মন্ত্রী হওয়ার কারণে সতর্ক করে দিয়ে বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কেউ আঙুল তুললে কিংবা চোখ তুলে তাকালে তার সমুচিত জবাব দেওয়া হবে।
অখণ্ড ভারতপন্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নিজের পায়ে নিজেরা কুড়াল মারবেন না।’ পাশাপাশি পশ্চিমবঙ্গের জনগণকে এ ধরনের উন্মাদ প্রকৃতির ব্যক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের গদিচ্যুত করার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে এ ধরনের বক্তব্য শুধু অবাস্তবই নয়, বরং আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রেও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বহন করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন