প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রে ইসরাইলের পারমাণবিক সক্ষমতা নিয়ে ছয় দশকের নীরবতা ভাঙার চাপ বৃদ্ধি পাচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, সৌদি আরবের পরমাণু চুক্তি এবং মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা উত্থাপন করেছে ওয়াশিংটন ও তেল আবিবের দীর্ঘমেয়াদী গোপন সমঝোতার প্রতি। মার্কিন আইনপ্রণেতারাও এবার তাদের অবস্থান স্পষ্ট করার দাবি করছেন।
ইসরাইলের নেগেভ মরুভূমির একটি স্থাপনাকে এক সময় বস্ত্র কারখানা হিসেবে চিহ্নিত করা হতো। কিন্তু, সেটিই ছিল ইসরাইলের ডিমোনা পারমাণবিক কেন্দ্র। ষাটের দশকে মার্কিন কূটনীতিকদের কাছেও এর প্রকৃত পরিচয় গোপন রাখার চেষ্টা করে তেল আবিব। যদিও পরে গোয়েন্দাদের কাছে তথ্য পৌঁছালেও, ওয়াশিংটন তখনও নীরব ছিল।
এখনও সেই নীরবতা বজায় রয়েছে। ইসরাইল কখনোই পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি, এবং যুক্তরাষ্ট্রও এ বিষয়ে নিশ্চিত করেনি। বিশেষজ্ঞদের মতে, এটি পারমাণবিক অস্পষ্টতার নীতি। ধারণা করা হয়, ইসরাইলের কাছে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।
স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন ও আরব দেশের প্রতিক্রিয়া এড়াতে এই নীতির সূচনা হয়। ১৯৬৯ সালে নিক্সন ও গোল্ডা মেইরের বৈঠকের পর ইসরাইলের পারমাণবিক কর্মসূচির ওপর মার্কিন চাপ কমে যায়।
তবে ইরানকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে। দেশটির কাছে এখনও প্রায় এক হাজার পাউন্ড উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে, তবে সৌদি আরবও একই পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে, সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা চুক্তি পর্যালোচনা করছে কংগ্রেস।
এমন পরিস্থিতিতে, ইসরাইলের পারমাণবিক সক্ষমতা নিয়ে ওয়াশিংটনের নীরবতা ভাঙার দাবি তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতা হোয়াকিন কাস্ত্রো। তিনি মনে করেন, এই বিষয়টি এড়িয়ে যাওয়া বিপজ্জনক। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এ বিষয়ে বিভিন্ন স্বার্থের মধ্যে ভারসাম্য রাখতে হয়।
এদিকে, ইসরাইলকে প্রায় চারশ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের সম্ভাবনার কথা বলেছেন ডনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইসরাইলের পারমাণবিক সক্ষমতা স্বীকার করলে মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা বাড়বে। আর নীরবতা বজায় রাখলে তা নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে উঠবে।
সূত্র: সিএনএন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন