প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার গৌরীপুরে একটি বাসায় গ্যাস লিকেজের কারণে আগুনের ঘটনা ঘটেছে, যার ফলে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন। দগ্ধদের মধ্যে রয়েছেন—ফারহানা (৩৪) এবং তার দুই ছেলে ওয়ালিদ (১৪) ও খালিদ (৮)।
ডা. সুলতান মাহমুদ জানান, রাত ৩টার সময় দগ্ধ অবস্থায় একই পরিবারের তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ওয়ালিদের শরীরের ১০ শতাংশ, ফারহানার ৫ শতাংশ এবং খালিদের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
দগ্ধ ফারহানার স্বামী মো. আলমগীর জানিয়েছেন, তাদের ঘরের ভেতর দিয়ে তিতাস বা লাইনের গ্যাসের পাইপ অন্য একটি ঘরে নেওয়া হয়েছিল। ওই পাইপের লিকেজ থেকে মাঝে মাঝে গ্যাস বের হতো।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘গতকাল রাত ৮টার দিকে আমাদের ঘরের ভেতরে বিকট গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় ঘরের ভেতরে থাকা মশা মারার জন্য আমার ছেলে ইলেকট্রিক র্যাকেট ব্যবহার করে। র্যাকেটের স্পার্ক থেকে মুহূর্তের মধ্যে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায় এবং ঘরে থাকা আমার স্ত্রী ও দুই সন্তান দগ্ধ হয়।’
আলমগীর আরো জানিয়েছেন, আগুনের পর পরিবারের সদস্যদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ৩টার দিকে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন