প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে বন্যহাতির আক্রমণে ৫৫ বছর বয়সী কৃষক আব্দু রশিদ প্রকাশ খুইল্যা মিয়া মারা গেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মইত্যাতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের শ্যালক জানান, তারা প্রতিদিনের মতো কৃষিকাজ করতে জমিতে গিয়েছিলেন। এই সময় বন থেকে একটি দল বন্যহাতি ধানখেতে প্রবেশ করে। হাতি তাড়ানোর চেষ্টা করতে গিয়ে আব্দু রশিদ হাতির আক্রমণের শিকার হন। যদিও তিনি পালিয়ে বাঁচতে সক্ষম হন, কিন্তু তার ভগ্নিপতি আব্দু রশিদ পালাতে পারেননি। পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।
ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার জানান, ফসলি জমির ধান রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দু রশিদের।
নিহতের মরদেহ তার বাড়িতে রাখা হয়েছে। খবর পেয়ে ঈদগড় রেঞ্জের বন বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত আব্দু রশিদ চার ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন