প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের জন্য চারটি শর্ত উত্থাপন করেছেন। এই শর্তগুলোর মধ্যে রয়েছে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং গাজায় সংগঠনটির সামরিক ও শাসনক্ষমতা সম্পূর্ণরূপে বিলুপ্ত করার প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে নতুন উদ্যোগের অংশ হিসেবে তিনি এসব শর্ত প্রদান করেছেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ইয়াশার পার্টির নেতা আইজেনকোট উল্লেখ করেন, তার ঘোষিত নীতিমালার ভিত্তিতে সম্মত যেকোনো নির্বাচিত আইনপ্রণেতার সঙ্গে তিনি সহযোগিতা করতে প্রস্তুত। এই নীতিমালার ভিত্তিতে একটি বৃহত্তর ‘জায়নবাদী সরকার’ গঠন করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
আইজেনকোটের উত্থাপিত শর্তগুলোর মধ্যে রয়েছে—ইসরাইলকে ‘ইহুদি, গণতান্ত্রিক, উদার ও সমতাভিত্তিক রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দেওয়া, দেশের স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত মূল্যবোধ রক্ষা করা এবং সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক অথবা বেসামরিক জাতীয় সেবা চালু করা।
তিনি বলেন, ‘যারা এসব নীতি অনুসরণ করবেন, তাদের জন্য দরজা খোলা।’ একই সঙ্গে নতুন নির্বাচন এবং দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকট এড়াতে ‘অসাধারণ প্রচেষ্টা’ চালানোর আহ্বান জানান তিনি।
আইজেনকোট সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা দ্রুত কাজে লাগিয়ে নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরানোর সংকল্প ব্যক্ত করেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে সংঘটিত হামলা এবং তা প্রতিরোধে ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরে তিনি নেতানিয়াহু প্রশাসনকে ‘৭ অক্টোবরের সরকার’ হিসেবে অভিহিত করেন।
তার দাবি, ইসরাইলের সংখ্যাগরিষ্ঠ ভোটার বিদায়ী সরকার এবং বাধ্যতামূলক সামরিক সেবায় অনীহার বিরুদ্ধে রাজনৈতিক পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। এ ক্ষেত্রে বিদায়ী সরকারের তুলনায় পাঁচ লাখেরও বেশি ভোটের ব্যবধানের কথা উল্লেখ করেন তিনি।
আইজেনকোট আরও জানান, ক্ষমতায় গেলে ৭ অক্টোবরের ব্যর্থতা তদন্তের জন্য রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন, সকল ইসরাইলির জন্য বাধ্যতামূলক জাতীয় সেবা চালু এবং বিদায়ী সরকারের পাস করা বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার আইন বাতিলের উদ্যোগ নেওয়া হবে।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন