প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) লুৎফুজ্জামান বাবর জানিয়েছেন যে, বিদ্যমান সকল অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার দুপুরে মদন পৌরসভার হলরুমে মদন ও মোহনগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় এমপি বাবর উল্লেখ করেন, ‘আমরা যত অনিয়ম আছে তা খুঁজে বের করার কাজ করছি। যদি অনিয়ম পাওয়া যায়, তাহলে তার জন্য আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। ভবিষ্যতে যাতে আর কোনো অনিয়ম না ঘটে, সেজন্য আমরা মিটিং করছি। এই মিটিংগুলো নিয়মিত হবে, অর্থাৎ চলমান থাকবে। আমাদের পৌরবাসী বা উপজেলাবাসী যারা আছেন, তাদের জন্য জনসেবা ও নাগরিক সেবা সঠিকভাবে প্রদানের জন্য যা যা প্রয়োজন, তাই করব।’
সংসদ সদস্য আরও বলেন, ‘আমরা তালিকা তৈরি করছি, কোথায় কোথায় অব্যবস্থাপনা রয়েছে সে বিষয়ে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা সময়মতো আসেন না। আজ আমি ইউএনও সাহেবকে জানিয়ে দিয়েছি, যদি কোনো শিক্ষক সময়মতো না আসে, তাহলে আমরা একদিন, দুইদিন, তিনদিন সতর্কতা দেব, এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সবাইকে জবাবদিহিতার আওতায় আসতে হবে।’
এর আগে, এমপি বাবর নিজের মায়ের নামে প্রতিষ্ঠিত হাওর অঞ্চলের নারীদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জুবায়দা রহমান ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ করেন। তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে আশ্বাস প্রদান করেন।
এছাড়া, পৌরসভা পরিদর্শনকালে বিভিন্ন স্থানে ফেলে রাখা শত শত ডাস্টবিন দেখে তিনি ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন