প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ভালুকায় নিজের ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল মোতালেক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা বলে অভিযোগ করেছে তার পরিবার।
শুক্রবার রাতে ঢাকার কলাবাগান থানা থেকে তাকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলার কাঠালী এলাকায় ভাড়া বাসায় বসবাসের সময় ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে তার বাবার বিরুদ্ধে। কিশোরী ঢাকায় গৃহকর্মীর কাজ করত। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি জানাজানি হয়। পরে ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়।ভুক্তভোগীর মা অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান,মামলার পর অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন