প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৌর এলাকায় অভিযান পরিচালনা করে তিনজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। রবিবার (১৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান অনুষ্ঠিত হয়।
তথ্য অনুযায়ী, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পাট বাজারের মো. সবুর মিয়ার পাট গোডাউনের ভেতরে তাস দিয়ে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। তাদের মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় খেলার উপকরণ এবং নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকার মো. এনামুল হক, জরমনদী গ্রামের অসীম কুমার সরকার এবং বামনজল গ্রামের মো. টুটুল সরকার।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা জানান, ‘আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন