প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘টক্সিক’ ছবিতে যশের সঙ্গে কিয়ারা আদভানির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আলোচনা হয়েছে ব্যাপক। পর্দায় যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার কারণে কিয়ারা বিভিন্ন মন্তব্যের মুখোমুখি হয়েছেন।
এছাড়া, কিয়ারার স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকেও এ বিষয়ে নানা প্রতিক্রিয়া শুনতে হয়েছে।
এবার সিদ্ধার্থকে অন্য এক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে বলে খবর পাওয়া যাচ্ছে। ‘দ্য বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ ছবিতে তামান্না ভাটিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন সিদ্ধার্থ। ছবিতে এই দুই তারকার মধ্যে উষ্ণ রসায়ন দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
‘দ্য বন’ ছবিটি আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সম্প্রতি ছবিটির একটি ঝলক প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার ছবির প্রথম গান ‘সামঝো না’ প্রকাশিত হবে। এর এক দিন আগে, বুধবার গানটির প্রোমো প্রকাশ করা হয়েছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধার্থ ও তামান্নার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দুই তারকাকে চুম্বনরত অবস্থায় দেখা যাচ্ছে। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর থেকেই তা নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
তবে জানা গেছে, ভিডিওটি আসল নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
ভিডিওটি নকল হলেও ‘দ্য বন’ ছবিতে সিদ্ধার্থ ও তামান্নার ঘনিষ্ঠ দৃশ্য থাকার খবর সামনে এসেছে।
এখন অনেক নেটাগরিক জানিয়েছেন, তাঁরা পর্দায় এই জুটির রসায়ন দেখতে আগ্রহী। কেউ কেউ আবার কিয়ারার প্রসঙ্গ টেনে সিদ্ধার্থকে নিয়েও এমন দৃশ্য দেখার দাবি করেছেন।
এক নেটাগরিক মন্তব্য করেছেন, “ভিডিওটি নকল ঠিকই। কিন্তু এবার সিদ্ধার্থের উষ্ণ দৃশ্য দেখতে চাই। ‘টক্সিক’-এ কিয়ারাকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে। তা হলে সিদ্ধার্থ কেন নয়?”
এআই দ্বারা তৈরি ওই ভিডিও নিয়ে ‘দ্য বন’ ছবির নির্মাতারা এখনও কোনো মন্তব্য করেননি। সিদ্ধার্থ বা তামান্নার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রথমে চলতি বছরের ২৮ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল ‘দ্য বন’-এর। অন্যদিকে, ২৬ আগস্ট মুক্তি পেয়েছে কিয়ারার ‘টক্সিক’। ফলে দুই ছবির মধ্যে বক্স অফিসে সংঘর্ষের সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই কারণে ‘দ্য বন’-এর মুক্তি পিছিয়ে দেওয়ার খবর ছড়িয়েছে।
উল্লেখ্য, ‘দ্য বন’ ছবির কাহিনী বিহারের একটি গ্রামের জঙ্গলকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ওই জঙ্গলকে কেন্দ্র করে তৈরি হওয়া রহস্য ও নানা ঘটনার মধ্য দিয়েই ছবির কাহিনি এগিয়ে যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন