প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন দাঁড়াইল পশ্চিমপাড়া গ্রামে একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ফলে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত ৯টায় টঙ্গীর দাঁড়াইল পশ্চিমপাড়া এলাকায় জাহানারা বেগমের ভাড়া বাড়িতে আগুনের ঘটনা ঘটে। রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
দগ্ধদের মধ্যে রয়েছেন ঝালকাঠি জেলার গলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০), খুলনা জেলার কয়রা থানার আশফাক গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৬) এবং নরসিংদী সদর থানার পাঁচকোনা গ্রামের সুমন মিয়ার ছেলে আরিফুল ইসলাম আরাফাত (৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের বেলায় হঠাৎ করে একটি রুমে আগুন দেখতে পেয়ে অন্য ভাড়াটিয়ারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। এসময় আগুনে দগ্ধ তিনজন বের হতে গিয়ে দগ্ধ হন। আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের প্রথমে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, আগুনের কারণে তিনজন দগ্ধ হয়েছেন এবং ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা। তিনি জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা মিঠুন বলেন, শিশুসহ দগ্ধ তিনজনকে আমাদের হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান যুগান্তরকে জানান, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন এবং তাদের গুটিয়া মেডিকেল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন