প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টানা ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা এবং ভূমিধসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের মানবিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ৪ জুলাই রাত থেকে ৯ জুলাই দুপুরের মধ্যে ১৫ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে এবং ১৮ জন আহত হয়েছেন। এই ঘটনায় মোট ২৬ হাজার ১১৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৪ হাজার ৩০৭ জন সাময়িক বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেনের একটি বিবৃতিতে এই উদ্বেগজনক তথ্যগুলো জানানো হয়েছে।
বিবৃতিতে ইভো ফ্রেইসেন বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত ২৮৬টি আবহাওয়াজনিত ঘটনা ঘটেছে, যার মধ্যে ৯৫টি ভূমিধস, ১৫৬টি ঝোড়ো হাওয়া এবং ২১টি বন্যার ঘটনা অন্তর্ভুক্ত। টানা বৃষ্টির ফলে ২৮০৯টি আশ্রয়কেন্দ্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৩টি আশ্রয়কেন্দ্র সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে। এছাড়াও, শিক্ষাকেন্দ্র, স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মানবিক সংস্থাগুলো সরকারকে সহায়তা করে জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে, নিরাপদ স্থানে স্থানান্তর করতে, খাদ্য, চিকিৎসা, আশ্রয় ও অন্যান্য জরুরি সহায়তা প্রদান করতে কাজ করে যাচ্ছে।
তবে, আবহাওয়া অধিদফতর আগামী ১১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর ফলে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নতুন করে ভূমিধস এবং আকস্মিক বন্যার ঝুঁকি একান্তই বহাল রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন