প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’ প্রদান করা হয়েছে, যা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে। একইসঙ্গে, পরিচ্ছন্নতা কার্যক্রমের বাস্তবায়নে নেতৃত্ব ও সমন্বয়ের জন্য ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামকেও এ পুরস্কার দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অক্টোবর মাসের সেরা পরিচ্ছন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও সচেতনতার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জেলার বিভিন্ন উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
প্রতিটি পুরস্কারপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ডাস্টবিন, বেলচা এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতা সরঞ্জাম উপহার দেওয়া হয়।
অক্টোবর মাসে ‘ক্লিন সানডে’ কর্মসূচিতে সেরা পরিচ্ছন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে—ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ, বারোয়ামারী উচ্চ বিদ্যালয়, দুল্লা উচ্চ বিদ্যালয়, কান্দিপাড়া আলিমুন্নেচ্ছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বেশ্বরী প্রাথমিক বিদ্যালয়, বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়, ধাইরপাড়া উচ্চ বিদ্যালয়, মোজাহারদি উচ্চ বিদ্যালয়, ডিএস আলিম মাদ্রাসা ও জনতা উচ্চ বিদ্যালয়।
এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’সহ সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নেতৃত্ব, উদ্যোগ ও সমন্বয়ের জন্য ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে ‘ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’ অক্টোবর-২০২৬ প্রদান করা হয়। জেলা প্রশাসনের এই উদ্যোগের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলা।
‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার জন্য ‘ক্লিন সানডে’ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন