প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আশাশুনিতে মাসব্যাপী দাওয়াতী গণসংযোগের অংশ হিসেবে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশটি শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেয়ারেশনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি ও শোভনালী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আবু বক্কর সিদ্দীক।
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান হোসেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি বোরহান উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী অধ্যাপক মাওঃ আব্দুল গফ্ফার, জেলা উপদেষ্টা এড. আব্দুস সোবহান মুকুল এবং উপজেলা উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার। এছাড়া, উপস্থিত ছিলেন মাওঃ রুহুল কুদ্দুস, মাওঃ শহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন যে, ইসলাম ধর্মে শ্রমিকের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, "শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পাওনা পরিশোধ করতে হবে।" তিনি আরও বলেন, দাওয়াতী গণসংযোগ উপলক্ষে পেশাভিত্তিক উপজেলার প্রত্যেক শ্রমিকের কাছে ইসলামের দাওয়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের দাওয়াত পৌঁছে দিতে হবে। সমাবেশে শোভনালী, আশাশুনি সদর, বড়দল ও শ্রীউলা ইউনিয়নের কর্মীগণ অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন