প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে, তেল ও গ্যাসের ক্রয়ে অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম লাগামহীন থাকায় প্রতিদিন পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে।
তিনি রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কৌশল নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ব্যাংকখাত স্থিতিশীল হতে আগামী বছর পর্যন্ত সময় লাগবে। তখন গ্রাহকরা তাদের অর্থ ফিরে পাবেন। প্রবৃদ্ধি কিছুদিনের জন্য কম থাকবে। তিনি উল্লেখ করেন, এতদিন দেশে কার্যকর পুঁজিবাজার ছিল না, বরং ক্যাসিনো ছিল।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়া এবং অন্যান্য কারণে জিডিপি প্রবৃদ্ধি আরও কিছুদিন কম থাকতে পারে। খাদ্য মূল্যস্ফীতি কমানোর প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি পঞ্চবার্ষিক পরিকল্পনা যথাসময়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো বাস্তবায়ন করা হবে। প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে অবকাঠামো নির্মাণের পাশাপাশি এর আর্থিক সম্ভাব্যতা, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশের বিষয়টিও গুরুত্ব দিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন