প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের বাকেরগঞ্জে পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ রিমন, সাধারণ সম্পাদক পদে মো. মাহমুদুর রহমান মোর্শেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. বেলাল হোসেন নির্বাচিত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের বি-রিভার ক্যাফে রেস্তোরাঁয় আয়োজিত এক সাধারণ সভায় উপস্থিত সাংবাদিকদের কণ্ঠভোটের মাধ্যমে ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান রোমান। এ ছাড়া বক্তব্য প্রদান করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, সাংবাদিক জাকির জোমাদ্দার এবং দক্ষিণের কাগজের প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
সভায় বক্তারা উল্লেখ করেন, দীর্ঘ সময় পর পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।
নবনির্বাচিত রিপোর্টার্স ইউনিটির নেতারা তাদের প্রতিক্রিয়ায় জানান, এই সংগঠন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও পেশাগত সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁরা আরও বলেন, নবগঠিত কমিটি বাকেরগঞ্জে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা এবং সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন