প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, কাশ্মীরের স্থায়ী সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা এবং দীর্ঘস্থায়ী শান্তি অর্জন সম্ভব নয়। তিনি উল্লেখ করেছেন, কাশ্মীর সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা এবং কাশ্মীরের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।
রবিবার (৬ সেপ্টেম্বর) ৬১তম ‘প্রতিরক্ষা ও শহীদ দিবস’ উপলক্ষ্যে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘রেডিও পাকিস্তান’-এ দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
শাহবাজ শরিফ আরও বলেন, কায়েদ-ই-আজম কাশ্মীরকে পাকিস্তানের ‘জীবনরেখা’ হিসেবে অভিহিত করেছিলেন। তিনি উল্লেখ করেন, ভারতের নিন্দনীয় আচরণ এবং অব্যাহত অনমনীয় মনোভাব দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
এ সময় তিনি জানান, সরকার দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা ও জনকল্যাণ সাধনে দৃঢ় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। একই সঙ্গে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান ভবিষ্যতে সীমানার বাইরেও আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে তার ‘সক্রিয় ও গঠনমূলক’ ভূমিকা অব্যাহত রাখবে।
এছাড়া দিবসটি উপলক্ষে ভাষণে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য জাতিসংঘের নিয়ম অনুযায়ী জম্মু ও কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি কাশ্মীরি জনগণের অধিকার আদায়ে পাকিস্তান নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
সূত্র: ডন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন