প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রাণকেন্দ্রে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে আয়োজিত র্যালীতে বালিয়াকান্দি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন মাসের এই বিশেষ দিনে।
র্যালীর সভাপতিত্ব করেন মোঃ শাজাহান মিয়া। র্যালীটি বালিয়াকান্দি বাজারের তালপট্রি থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীর মাধ্যমে জনগণের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানোর লক্ষ্যে বক্তারা কথা বলেন।
এসময় বক্তারা উল্লেখ করেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার এবং সমগ্র সমাজকেও ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা এবং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার মাধ্যমে সকলে একযোগে কাজ করার আহ্বান জানান।
র্যালীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, ধর্মীয় নেতৃবৃন্দ, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা একটি সুস্থ, সুন্দর এবং মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন