প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড শান্তিনগর-শান্তিধারা এলাকায় প্রকাশ্যে সিগারেট খাওয়ার সময় আগ্নেয়াস্ত্র হাতে থাকা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
ভিডিওতে অস্ত্র হাতে দেখা যাওয়া তরুণটি মো. শান্ত, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাসহ ১০-১২টি মামলার পরোয়ানাভুক্ত ও এজাহারনামীয় আসামি।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তীব্র আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শান্তের পরিচয় মো. শান্ত হিসেবে। তিনি শান্তিধারা ১ নম্বর রোডের চিহ্নিত ভাঙাড়ি ব্যবসায়ী রাজ্জাকের ছেলে এবং স্থানীয় ছাত্রদল নেতা রায়হানের ভাই।
বাসিন্দাদের অভিযোগ, শান্ত দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। একাধিক মামলার পরও প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করে এলাকায় সন্ত্রাসী প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন।
শান্তিধারা ও সাইনবোর্ড এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সচেতন নাগরিক ও স্থানীয় সমাজসেবকরা ওই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার এবং তার হেফাজতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ ও যৌথ অভিযানের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, "অস্ত্র হাতে সিগারেট টানার ভিডিওটি আমাদের নজরে এসেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর সে আবার আত্মগোপনে চলে গেছে। পুলিশ তাকে গ্রেফতার করতে কাজ করছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন