প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডের এবারের আয়োজন বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টটি এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা আনভীর ক্রিকেট স্টেডিয়ামের মাঠ, উইকেট, অবকাঠামো এবং ব্যবস্থাপনায় তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন।
তারা মনে করছেন, স্টেডিয়াম আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা প্রদান করছে। বিদেশি ক্রিকেটারদের নজর কেড়েছে বৃষ্টির মধ্যেও দ্রুত মাঠ খেলার উপযোগী হয়ে ওঠার বিষয়টি। ভারতের অলরাউন্ডার সঞ্জয় কুমার সাহার মতে, আনভীর ক্রিকেট স্টেডিয়ামের উইকেট এবং মাঠ দুটোই অত্যন্ত ভালো।
সঞ্জয় বলেন, ‘পিচ খুব ভালো। এখানকার সুযোগ-সুবিধাও অনেক ভালো। উইকেট, মাঠ, গ্রাউন্ডসম্যানদের কাজ এবং স্টেডিয়াম—সবকিছুই খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আমাদের বন্ধুরা জানিয়েছেন, তারা ২০২১ সালে এখানে এসেছিলেন। তখন কোনো অবকাঠামো ছিল না। কিন্তু পাঁচ-ছয় বছরের মধ্যে এখানে দারুণ একটি অবকাঠামো দাঁড়িয়ে গেছে।’
শুধু অবকাঠামো নয়, মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়েও ভারতীয় অলরাউন্ডার প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘মাঠে এখন এত বৃষ্টি হচ্ছে, কিন্তু আধা ঘণ্টা বৃষ্টি থামলেই ম্যাচ খেলার উপযোগী হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন, এখানে কত ভালো মাঠ ও পিচ রয়েছে। ব্যবস্থাপনাও খুব ভালো। এখানকার ম্যানেজমেন্ট দারুণ কাজ করেছে।’
শ্রীলঙ্কার অধিনায়ক দিমুতু পেরেরা আনভীর স্টেডিয়ামের প্রশংসা করেছেন। অধিনায়ক বলেছেন, ‘বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়ান কাপে অংশ নেওয়ার জন্য যেদিন আমাদের জানানো হয়েছিল, সেদিন থেকেই যেভাবেই হোক চেষ্টা করে অনেক কষ্ট করে এই সফরে এসেছি। আমরা তরুণ দল নিয়েই নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলেছি। তারা এখান থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। বাংলাদেশ চমৎকারভাবে টুর্নামেন্টটি আয়োজন করেছে এবং আমাদের যথেষ্ট সহযোগিতা দিয়েছে। এখানকার মাঠগুলো অসাধারণ। হোটেল থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধাই পেয়েছি। সব মিলিয়ে খুব ভালো লেগেছে।’
মাঠের মান, দ্রুত পানি নিষ্কাশন, আবাসন এবং সার্বিক ব্যবস্থাপনা মিলিয়ে আন্তর্জাতিক ব্লাইন্ড ক্রিকেটের দলগুলোর কাছে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ পেয়েছে এবিজি স্পোর্টস সিটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন