প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের হ্যালোইন উৎসবের ছুটির দিনগুলোতে দেশটির একাধিক শহরের বিনোদনকেন্দ্র ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ধারাবাহিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই সহিংসতায় ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বহু মানুষ।
গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় ঘটে যাওয়া কয়েকটি পৃথক গোলাগুলির ঘটনায় চারজন নিহত হন এবং ১৫ জন আহত হন। পুলিশ জানায়, ওই এলাকায় এক ঘণ্টা ১৫ মিনিটের ব্যবধানে এসব ঘটনা ঘটে। সন্দেহভাজনদের মধ্যে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আলাবামার বার্মিংহামে ঐতিহ্যবাহী ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ ফুটবল ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে গোলাগুলিতে একজন নিহত হন এবং আটজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করেছে এবং একজনকে আটক করেছে। এছাড়া, ডেলাওয়্যারে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে গোলাগুলির ঘটনায় ছয়জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
ইলিনয়ের ব্লুমিংটনে বন্দুক হামলায় ১৯ বছর বয়সী এক তরুণী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। অন্যদিকে, আরকানসাসের ফেয়েটভিলে ভোরে আরো ছয়জন গুলিবিদ্ধ হন।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) ক্যালিফোর্নিয়া ও মিশিগানের ‘স্পিরিট হ্যালোইন’ স্টোরে পৃথক দুটি হামলার ঘটনা ঘটে। ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডে এক গর্ভবতী নারী নিহত হন এবং মিশিগানে নিহত হন ২১ বছর বয়সী এক তরুণ। স্থানীয় পুলিশ জানিয়েছে, সবগুলো ঘটনার তদন্ত চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন