প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের টাকা ছিনতাইয়ের চেষ্টা করার অভিযোগে চার নারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
এ দণ্ড সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিক প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত নারীরা হলেন, মর্তুজা বেগম, রুনা বেগম, শাহনাজ বেগম এবং বুশরা বেগম। মর্তুজা বেগম হবিগঞ্জের মাধবপুরের বাসিন্দা। অন্য তিনজন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাসিন্দা। তারা দীর্ঘ সময় ধরে রূপসী এলাকার একটি পরিত্যক্ত স্থানে বসবাস করছিলেন।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম জানিয়েছেন, হাসপাতালটিতে আসা রোগীদের টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের অভিযোগ প্রায়ই শোনা যায়। সোমবার সকালে রোগীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করার সময় ওই চার নারীকে স্বজনেরা হাতেনাতে আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নারীরা ছিনতাইয়ের চেষ্টা করার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, অভিযুক্ত নারীদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। পরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন