প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আশাশুনি উপজেলার কুল্যা থেকে বাঁকা সড়ক সংস্কারের অভাবে এখন একটি মরণফাঁদ হয়ে গেছে। আশাশুনি, পাইকগাছা, কয়রা, খুলনাসহ বিভিন্ন এলাকার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে। সড়কের বেহাল অবস্থা তথা নির্মম দশার কারণে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে পথচারী ও গাড়ি চালকদের মাঝে। ৩ নম্বর কুল্যা ইউনিয়নের ঋষিপাড়া এলাকার সামনে সড়কের মধ্যে বড় বড় গর্ত তৈরি হয়ে পানিতে ভর্তি হয়ে থাকে। কোথাও রাস্তা নিচে নেমে গেছে, আবার কোথাও দুই পাশ ভেঙে সরে গেছে। বৃষ্টির সময় এসব গর্তে প্রচুর পানি জমে যাওয়ায় চলাচলে বিপত্তি তৈরি হচ্ছে। ইজিবাইক, টলি, ভারী যানবাহনসহ সাধারণ যানবাহনের জন্য এটি বিরাট ভোগান্তির কারণ হয়ে উঠেছে।
এছাড়া কুল্যা ইউনিয়নের কাদাকাটি হাজিরহাটে একই চিত্র স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কাদাকাটি পূর্ব হাটখোলা থেকে হলদেপোতা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গর্ত উপস্থিত রয়েছে। ফলে যানবাহন চলাচলের সময়ে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে, দরগাহপুর ইউনিয়নের ধাপুয়া ব্রীজের পশ্চিম পাশে সড়কের মধ্যে রয়েছে বড় বড় গর্ত। স্থানীয়দের অভিযোগ, অপরিচিত চালকরা গর্তের অবস্থা উপলব্ধি করতে না পেয়ে দুর্ঘটনায় পতিত হচ্ছেন। একই সঙ্গে বড় যানবাহনের চলাচলও প্রায় অযোগ্য হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন অনেক মানুষ চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যদি দ্রুত সংস্কার না করা হয়, তবে দুর্ঘটনার সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। এ অবস্থায় এলাকাবাসী ও পথচারীদের দাবি হলো, জনদুর্ভোগ এবং দুর্ঘটনা কমাতে কুল্যা-বাঁকা সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হোক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন