প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুর, ৩১ অক্টোবর ২০২৬ : আজ ফরিদপুরে ‘ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’র আওতায় খামারীদের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
এ কর্মসূচির আয়োজন করা হয় ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় ফরিদপুর কোতোয়ালি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, নগর বিএনপির যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিনাল, নগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং উপকারভোগী খামারীরা উপস্থিত ছিলেন।
‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন সুফলভোগী খামারীর মধ্যে জনপ্রতি একটি করে বকনা বাছুর বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন