প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ আগস্টকে বেলুচ জনগণের জন্য ‘কালো দিবস’ হিসেবে পালনের আবেদন জানিয়েছেন বেলুচ ন্যাশনাল মুভমেন্টের (বিএনএম) মহাসচিব দিল মুরাদ বেলুচ।
দিল মুরাদ বেলুচের বক্তব্য অনুযায়ী, পাকিস্তান প্রতিষ্ঠা ও বেলুচিস্তানের রাজনৈতিক অবস্থান নিয়ে দীর্ঘদিনের বিরোধের মধ্যেই তিনি এ মন্তব্য করেছেন। এই তথ্যটি এসেছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সূত্রে।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিবৃতিতে বলেন, বেলুচ জাতির জন্য ১৪ আগস্ট নিঃসন্দেহে একটি ‘কালো দিবস’ হিসেবে চিহ্নিত।
দিল মুরাদ বেলুচ আরও দাবি করেন, রাষ্ট্র ও রাজনৈতিক সীমানা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে এবং কোনো রাজনৈতিক ব্যবস্থা চিরস্থায়ী নয়।
তিনি বলেন, পাকিস্তান কোনো চিরস্থায়ী রাজনৈতিক বাস্তবতা নয় এবং ১৯৭১ সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীন হওয়ার ঘটনা নিয়ে আলোচনা করেন। দিল মুরাদ বেলুচ জানান, ইসলামি দুর্গ প্রতিষ্ঠার মাত্র ২৪ বছর পর এটি ভেঙে পড়েছিল।
তিনি যুক্ত করেন, ব্রিটিশ সাম্রাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের পতনসহ ইতিহাসে বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের উত্থান-পতনের ঘটনা প্রমাণ করে যে, ক্ষমতাধর রাষ্ট্রগুলোও চিরকাল বিদ্যমান সীমানা ধরে রাখতে পারে না।
দিল মুরাদ বেলুচ বলেন, রাষ্ট্র শক্তি প্রয়োগ করে সীমানা ধরে রাখতে পারে, কিন্তু কোনো জাতির স্বতন্ত্র ঐতিহাসিক পরিচয় ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে চিরতরে নিশ্চিহ্ন করতে পারে না।
বেলুচিস্তান নিয়ে বিএনএম মহাসচিব তাঁর বক্তব্যে অঞ্চলটিকে পাকিস্তানের স্থায়ী প্রশাসনিক অংশ হিসেবে বর্ণনার বিরোধিতা করেন। তাঁর দাবি, ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠারও আগে বেলুচিস্তানের স্বতন্ত্র জাতীয়, ঐতিহাসিক এবং রাজনৈতিক পরিচয় ছিল।
১৯৪৮ সালে বেলুচিস্তান পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার পর অঞ্চলটির রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে এবং এটি ছিল ক্ষমতার অসম ভারসাম্যের ফল।
দিল মুরাদ বেলুচ বলেন, স্বাধীন বেলুচিস্তানকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের জাতীয় সংগ্রাম অব্যাহত থাকবে। ১৪ আগস্ট বেলুচ জনগণকে মনে করিয়ে দেয়—রাষ্ট্র গঠিত হতে পারে, ভেঙে যেতে পারে এবং সীমান্তও পরিবর্তিত হতে পারে। কারণ পাকিস্তান দীর্ঘদিন বেলুচদের আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা দমন করতে পারবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন