প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডে (ডিপিডিসি) নির্বাহী পরিচালক (টেকনিক্যাল), ইঞ্জিনিয়ারিং পদের জন্য জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই চুক্তিভিত্তিক পদে একজন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
এই পদের জন্য আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা
সরকারি খাতের প্রার্থীদের জন্য বিদ্যুৎ খাতে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত কম্পানিতে কর্মরত প্রার্থীদেরও ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি উপমহাব্যবস্থাপক বা সমমানের পদে কিংবা তদূর্ধ্ব পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেসরকারি খাতের প্রার্থীদের বিদ্যুৎ খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে ১৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এছাড়া বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন বা বিতরণ প্রতিষ্ঠানে পরিকল্পনা, প্রকল্প ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা ও নিয়োগের ধরন
২০২৬ সালের ৭ অক্টোবর তারিখে প্রার্থীর বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। প্রাথমিকভাবে সর্বোচ্চ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ ৬৫ বছর বয়সসীমা সাপেক্ষে চুক্তির মেয়াদ আরো দুই দফায় তিন বছর করে বাড়ানো যেতে পারে।
বেতন-ভাতা
নির্বাহী পরিচালক পদে মাসিক মূল বেতন ১ লাখ ৪৯ হাজার টাকা নির্ধারিত হয়েছে। এর সঙ্গে মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া, বছরে দুটি উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ ভাতা হিসেবে মূল বেতনের ২০ শতাংশ প্রদান করা হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির ওয়েবসাইটে দেওয়া অনলাইন আবেদনব্যবস্থার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৩ হাজার টাকা। ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট অথবা ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের মাধ্যমে এ ফি জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর ২০২৬।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন