প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নীলফামারী জেলার সুবর্ণখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের দ্বারা চুরির পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে এই ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিসের ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা ওয়াই-ফাই রাউটার, অনু এবং সোলারের একটি বড় ব্যাটারি চুরি করে নিয়ে যায়। পরে তারা অগ্নিসংযোগ করে, যার ফলে সরকারি প্রয়োজনীয় কাগজপত্রসহ শিক্ষক-শিক্ষিকাদের হিজাব ও জায়নামাজ পুড়ে যায়।
বিদ্যালয়ের অফিসের পেছনে নির্মীয়মাণ একটি মন্দির থেকে বাঁশের মই ব্যবহার করে দুর্বৃত্তরা দেয়ালের ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর তারা কার্যালয় থেকে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, চুরির পর তারা অগ্নিসংযোগ করে। এতে শিক্ষকদের জায়নামাজ ও হিজাব পুড়ে যায়। পাশাপাশি, দুটি স্টিলের আলমারি ভেঙে সরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করা হয়েছে।
স্থানীয় জনগণ জানিয়েছেন, ভোরে এলাকার বাসিন্দা ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা বিদ্যালয়ের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে সেখানে প্রবেশ করেন।
তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ৯৯৯ নম্বরে কল করে নীলফামারী সদর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. উম্মে সালমা নাজনীন জানিয়েছেন, এ ঘটনায় নীলফামারী সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
নীলফামারী সদর উপজেলা শিক্ষা অফিসার জছিজুল আলম মণ্ডল বলেন, ‘আমাদের একটি বিদ্যালয়ে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করছি, যাতে দ্রুত অপরাধীদের শনাক্ত করা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন