প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সেপ্টেম্বর মাসের ১৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স হিসেবে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার এসেছে। এই পরিমাণ দেশীয় মুদ্রায় ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা, যা প্রতি ডলার ১২৩ টাকার হিসাব অনুযায়ী নির্ধারিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (১৪ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেন।
আরিফ হোসেন জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) প্রবাসী আয় হিসেবে দুই হাজার ৩৭৩ কোটি ৯০ লাখ টাকা দেশে এসেছে। গত বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার। এই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ৯ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৭২৫ কোটি ৩০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার। ফলে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ১৬ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন