প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রেকর্ডময় একটি ক্যারিয়ারে নতুন এক অর্জন যুক্ত হলো আর্লিং হলান্ডের। নতুন মৌসুমের অভিযানের শুরুতে ইতিহাদ স্টেডিয়ামে অসাধারণ কিছু গোল করার স্বীকৃতিস্বরূপ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে চারটি সনদ গ্রহণ করেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।
প্রিমিয়ার লিগ, ইউয়েফা নেশনস লিগ এবং ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের অন্তর্ভুক্ত অসাধারণ কীর্তি গড়ার স্বীকৃতি হিসেবে ৪টি সনদ পেয়েছেন হলান্ড।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, ‘নতুন মৌসুম শুরুর প্রাক্কালে একাধিক রেকর্ডের মালিক আর্লিং হলান্ডের হাতে তুলে দেওয়া হয়েছে অত্যাশ্চর্য ফুটবল ক্যারিয়ারের অর্জিত সেরা কীর্তিগুলোর জন্য সনদ।’
স্বীকৃতি পাওয়া রেকর্ডগুলোর মধ্যে একটি হচ্ছে সবচেয়ে কম ম্যাচে প্রিমিয়ার লিগে ১০০ গোল করার কীর্তি। তিনি গত বছরের ২ ডিসেম্বর ফুলহ্যামের বিরুদ্ধে গোল করে মাত্র ১১১ ম্যাচে পৌঁছান এই মাইলফলকে।
২০২২-২৩ মৌসুমের শুরুতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার তিন বছরের একটু বেশি সময়ের মধ্যে এই অসাধারণ অর্জন তাঁর পায়ে আসে।
এছাড়া, প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমেই গড়া গোল করার রেকর্ডের জন্যও আরেকটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব অর্জন করেছেন হলান্ড।
২০২২-২৩ মৌসুমের ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগ সংস্করণের মধ্যে এক মৌসুমে সর্বাধিক ৩৬ গোল করার বিরল রেকর্ড গড়েছিলেন তিনি।
নরওয়েজিয়ান তারকার তৃতীয় রেকর্ড এসেছে আন্তর্জাতিক ফুটবল থেকে, যেখানে ইউয়েফা নেশনস লিগে ১৯ গোল করে হলান্ড হয়েছেন এই টুর্নামেন্টের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ২০২০ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১৭ নভেম্বরের মধ্যে তাঁর গোলগুলোকে এই রেকর্ডের জন্য গণনা করেছে।
হলান্ডের চতুর্থ সনদটি এসেছে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে একটি ম্যাচে পাঁচ গোল করার অনবদ্য পারফরম্যান্সের জন্য।
২০২৩ সালের ১৪ মার্চ আরবি লাইপজিগের বিরুদ্ধে ম্যাচে ম্যানচেস্টার সিটির হয়ে পাঁচ গোল করেছিলেন হলান্ড।
এই কৃতিত্বের মাধ্যমে হলান্ড হয়েছেন চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে পাঁচ গোল করার মাত্র তৃতীয় খেলোয়াড়।
এছাড়া, এর আগে চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে পাঁচ গোল করার এই অবস্থানে ছিলেন কেবল লিওনেল মেসি এবং লুইজ আদ্রিয়ানো, সেই অভিজাত ক্লাবের সদস্য হয়ে উঠলেন হলান্ডও।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ফুটবল রেকর্ডের সমৃদ্ধ ভাণ্ডারে এই চারটি অসাধারণ অর্জন তুলে ধরেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন