প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধ ইরান সাম্প্রতিক যুদ্ধ এবং পরবর্তী ওয়াশিংটন-তেহরান চুক্তি নিয়ে বেশিরভাগ ইসরাইলি নাগরিক নেতিবাচক মনোভাব পোষণ করছেন। সম্প্রতি একটি জরিপে অংশগ্রহণকারী ৯২ দশমিক ১ শতাংশ ইসরাইলি মনে করছেন, এই যুদ্ধে তেহরান জয়ী হয়েছে।
হিব্রু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিত এই জরিপে দেখা গেছে, ৮২ দশমিক ৯ শতক অংশগ্রহণকারী মনে করেন, এই সামরিক অভিযান ইসরাইলের দীর্ঘমেয়াদি নিরাপত্তাকে দুর্বল করেছে। একই সঙ্গে ৮৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধ ও এর চুক্তির ফলাফল সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যে দাবি ছিল—ইসরাইল এই যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য পেতে সক্ষম হয়েছে এবং এটি একটি অস্তিত্বগত হুমকি নির্মূল করেছে। তবে এতে বিশ্বাস করেন না ৭২ দশমিক ৫ শতাংশ ইসরাইলি। এ ছাড়া ৮৭ দশমিক ৮ শতাংশের মত হলো, ইসরাইল তার লক্ষ্য অর্জনে পূর্ণভাবে সফল হয়নি কিংবা আংশিক সফল হয়েছে।
নেতানিয়াহুর নেতৃত্ব ও যুদ্ধ পরিচালনার বিষয়ে ৫৬ দশমিক ৪ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, তার কার্যক্রম দুর্বল বা ব্যর্থ।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের সম্পর্কের ঝুঁকি থাকার সত্ত্বেও জরিপে অংশ নেয়া ৪৮ দশমিক ২ শতাংশ ইসরাইলি লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করার পক্ষে মত দিয়েছেন।
আগাম ইনস্টিটিউট ও হিব্রু ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ১৭ থেকে ২০ জুনের মধ্যে জরিপটি পরিচালনা করা হয়। এতে ১৭ বছর বয়স বা তার বেশি ৩ হাজার ৬৪৪ জন ইসরাইলির মতামত নেয়া হয়েছে। জরিপ পরিচালনাকারীদের মতে, ৯৯ শতাংশ নির্ভরযোগ্যতার লক্ষ্য নিয়ে এই জরিপের নমুনাগত ত্রুটির হার ২ দশমিক ২ শতাংশ।
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন