প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদ চত্বরে আমেরিকার পতাকা এবং মার্কিনীদের ‘বুটের দাপট’ নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট political বিশ্লেষক গোলাম মাওলা রনি। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র ও ‘নয়ছয়’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক চাঞ্চল্যকর পোস্টে তিনি এই মন্তব্য করেন। তার এই পোস্টটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গোলাম মাওলা রনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, সংসদ চত্বরে আমেরিকার পতাকা উড়ছে এবং মার্কিনীদের বুটের দাপটে সংসদের দক্ষিণ প্লাজায় কাঁপন সৃষ্টি হয়েছে। বর্তমান রাজনৈতিক ও সার্বভৌমত্বের প্রেক্ষাপটে এই ঘটনাকে তিনি দেশের জন্য একটি বড় বিপদের সংকেত হিসেবে দেখছেন। তার মতে, পর্দার আড়ালে দেশকে নিয়ে এক ধরণের ছিনিমিনি বা ‘নয়ছয়’ খেলা শুরু হয়ে গেছে।
সংসদ চত্বরে আমেরিকার পতাকা! মার্কিনীদের বুটের দাপটে দক্ষিণ প্লাজায় কাঁপন! দেশ নিয়ে নয়ছয় শুরু!
সাবেক এই সংসদ সদস্যের এমন বিস্ফোরক মন্তব্যের পর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই দেশের বর্তমান পরিস্থিতি ও সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, আবার অনেকে বিষয়টিকে ভিন্ন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছেন।
দেশের রাজনৈতিক অঙ্গনে যখন বিভিন্ন বিষয়ে টানাপোড়েন চলছে, ঠিক তখনই সাবেক এই সংসদ সদস্যের এমন মন্তব্য নতুন করে বিতর্কের খোরাক জোগাল। তবে এই বিষয়ে এখনো সরকারের উচ্চপর্যায় বা সংশ্লিষ্ট কোনো দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন