প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার বেড়া মডেল থানায় ভোরের সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা। হামলার সময় পুলিশের ওপর ইটপাটকেল ও ফালা-বল্লম নিক্ষেপ করা হয়, পাশাপাশি একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়।
রোববার (২৯ নভেম্বর) ভোর চারটার দিকে থানাসংলগ্ন শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক ব্যক্তি এ হামলা চালানোর কথা জানিয়েছে পুলিশ। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১২টি কাঁদানে গ্যাসের শেল ও ১২৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তিনি বলেন, "হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে।" হামলার আশঙ্কায় পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত ব্যবস্থা নেওয়ায় হামলাকারীদের ছত্রভঙ্গ করা সম্ভব হয়েছে। হামলার পর স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকেও ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেওয়া হয়েছে বলে তিনি জানান।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে শম্ভুপুর মহল্লার একদল নারী থানার প্রধান ফটকে এসে বিক্ষোভ করেন। তাঁরা ১৯ নভেম্বর থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচজনের মুক্তির দাবিতে স্লোগান দেন। পরে পুলিশ তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।
এর প্রায় ছয় ঘণ্টা পর ভোর চারটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি থানার দিকে এগিয়ে যান। তাঁরা ইটপাটকেল ও ফালা-বল্লম নিক্ষেপের পাশাপাশি কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। হামলা প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে চলে। এ সময় থানার সামনে থাকা পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং বেড়া-ঢাকাগামী আলহামরা পরিবহনের একটি বাসে ভাঙচুর চালানো হয়।
আলহামরা পরিবহনের অন্যতম স্বত্বাধিকারী মোমিতুল চৌধুরী বলেন, "হামলায় তাঁদের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের জন্য বাসটি ইতিমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে।"
এর আগে ১৯ থেকে ২১ নভেম্বর বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে টানা তিন দিন সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনা ঘটে। ১৯ নভেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে থানার সামনে অবস্থান করেন। তাঁরা স্লোগান দেওয়ার পাশাপাশি থানার বন্ধ ফটকে আঘাত করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই দিন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এদিকে আজ ভোরে থানায় হামলার খবর ছড়িয়ে পড়লে বেড়া পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ডাকবাংলো ঘাট এলাকায় এসে অবস্থান নেন।## ছবিসহ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন