প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : ডেঙ্গু পরিস্থিতির মোকাবিলায় কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপের পাশাপাশি উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জেনারেল হাসপাতালে ‘ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল’ প্রতিষ্ঠা করা হয়েছে।
আজ সোমবার, প্রধান অতিথি হিসেবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এই সেলের উদ্বোধন করেন।
ডা. শাহাদাত এ সময় বলেন, "একটি মৃত্যুও আমাদের জন্য কাম্য নয়।" তিনি উল্লেখ করেন, ডেঙ্গু মোকাবিলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিরোধমূলক এবং চিকিৎসামূলক কার্যক্রম একসঙ্গে পরিচালনা করছে।
তিনি আরও জানান, চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম মহানগর, জেলার উপজেলা এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার ৮৮৩ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৩২ জন। এ পর্যন্ত মহানগরে ৪ জন, উপজেলা পর্যায়ে ৭ জন এবং অন্যান্য জেলায় ১ জনসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে।
মেয়র বলেন, অতীতের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ডেঙ্গুর প্রকোপ সাধারণত বেশি থাকে। তাই এই দুই মাসকে বিশেষ গুরুত্ব দিয়ে চসিকের মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, ক্রাশ প্রোগ্রাম এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
চসিক জেনারেল হাসপাতালে প্রতিষ্ঠিত ডেঙ্গু ম্যানেজমেন্ট সেলে পুরুষ, নারী ও শিশুদের জন্য মোট ১৫টি শয্যা রাখা হয়েছে। মেয়র জানান, প্রয়োজন হলে শয্যার সংখ্যা আরও বাড়ানো হবে। হাসপাতালটিতে ডেঙ্গু শনাক্তকরণের জন্য এনএসওয়ান অ্যান্টিজেন পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে।
এ সময় চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, স্বাস্থ্য কর্মকর্তা হোসনে আরা বেগম, তপন কুমার চক্রবর্তী এবং আন্দরকিল্লাস্থ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরাম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন