প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন সাদমান ইসলাম। এই চোটের কারণে বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট করতে নামেননি এই ওপেনার। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট হাতে নামার সম্ভাবনা প্রায় নেই। এমনকি মিরপুর টেস্টে সেঞ্চুরি হাঁকানো সাদমান লম্বা সময়ের জন্যও ছিটকে যেতে পারেন।
ক্রিকবাজের খবর অনুযায়ী, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকেও সাদমান ছিটকে গেছেন। নির্বাচক প্যানেলের একজন সদস্য ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, 'সে (সাদমান) দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছে। আমার জানামতে, তার গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। পাশাপাশি হাড়ে ফাটল থাকারও আশঙ্কা রয়েছে।'
জানা গেছে, সিলেটে চলমান দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ একজন ব্যাটার কম নিয়েই খেলবে।
এদিকে ক্রিকবাজ জানিয়েছে, দারুণ ফর্মে থাকা ময়মনসিংহের ওপেনার মাহফিজুল ইসলাম রবিন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে জায়গা পেতে যাচ্ছেন। বর্তমানে তিনি সিলেটে বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে রয়েছেন এবং জাতীয় দলের কোচদের সঙ্গে নেটে কঠোর অনুশীলনও করছেন।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমানসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচও খেলবে টাইগাররা।
সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি ২৩ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সুপারস্পোর্ট পার্কে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন