প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সাক্ষাৎ সোমবার (১৭ আগস্ট) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও তথ্য-প্রযুক্তি খাতে সহযোগিতা, দক্ষ মানবসম্পদ বিনিময় এবং ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার স্থাপনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এই পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বিদ্যমান ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতার প্রশংসা করেন। উপদেষ্টা লিথুয়ানিয়াকে বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানিয়ে বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদের সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি, ঢাকা শহরে লিথুয়ানিয়ার একটি ভিসা সেন্টার স্থাপনের জন্য বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর করতে অনুরোধ জানান তিনি।
অন্যদিকে, লিথুয়ানিয়ান রাষ্ট্রদূত শিক্ষা খাতে সহযোগিতা আরো সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। এই সময়, দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের জন্য উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন