প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার খুলনা শহরের সিএসএস আভা সেন্টারের সম্মেলনকক্ষে এই সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
সভায় তিনি ‘ঋণ বিতরণ বর্ষ ২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, ঋণ বিতরণ কার্যক্রমকে জোরদার করা এবং শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা প্রদান করেন। তিনি ব্যাংকের সার্বিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার জন্য আহ্বান জানান। এ সময় তিনি সিএমএসএমই ঋণ বিতরণ, খেলাপি ঋণ আদায় এবং বাংলা কিউআর মার্চেন্ট অন্তর্ভুক্তি ও লেনদেনে খুলনা বিভাগের সাফল্যের প্রশংসা করেন।
সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্রেডিট বিভাগের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ।
এছাড়া, সভায় বিভাগাধীন তিনটি জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো. সাহাদ আলী, মুজিব আলম ও শেখ আলাউদ্দিন হোসেনসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন