প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা
নিহতদের মধ্যে একজন হলেন গড়াডোবা ইউনিয়নের বান্দনাল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৩৮)। অপরজন হলেন আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৪০)।
স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে রামপুর বাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি কেন্দুয়ার দিকে যাচ্ছিল। চান্দপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এই সংঘর্ষের ফলে অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ওয়াজেদ মিয়া ও যাত্রী লিজা আক্তার মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে এবং সেটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন