প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদ্যুতের প্রিপেইড মিটারের ভাড়া যাদের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের নয়
গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অতিরিক্ত টাকা কেটে নেওয়া, মিটার ভাড়া এবং অন্যান্য অভিযোগের কারণে, যা প্রিপেইড বিদ্যুৎ মিটার রিচার্জের সময় দেখা দিয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি (ডিপিডিসি) জরুরি ব্যাখ্যা প্রদান করেছে।
সম্প্রতি ডিপিডিসি জানায়, গ্রাহকদের ভোগান্তি ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে প্রিপেইড মিটার, বিলিং, ডিমান্ড চার্জ, ভ্যাট, মিটার ভাড়া এবং বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে।
মিটার ভাড়া কাদের ক্ষেত্রে প্রযোজ্য
যেসব গ্রাহক নিজ খরচে প্রিপেইড মিটার কিনে স্থাপন করেছেন, তাদের জন্য কোনো মিটার ভাড়া প্রযোজ্য নয়। তবে, ডিপিডিসি কর্তৃক সরবরাহিত মিটারের ক্ষেত্রে প্রতি মাসে সিঙ্গেল-ফেজ মিটারের জন্য ৪০ টাকা এবং থ্রি-ফেজ মিটারের জন্য ২৫০ টাকা ভাড়া কাটা হবে।
যদি মিটার নষ্ট হয়ে যায় এবং গ্রাহক নিজে নতুন মিটার কিনে স্থাপন করেন, তাহলে সেই ক্ষেত্রে মিটার ভাড়া প্রযোজ্য হবে না।
অভিযোগ কোথায় করবেন
ডিপিডিসি জানায়, অস্বাভাবিক বিল, বিলিং-সংক্রান্ত অসঙ্গতি বা কারিগরি ত্রুটির কারণে সংযোগ বিচ্ছিন্ন হলে আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট গ্রাহকসেবাকেন্দ্র, অভিযোগকেন্দ্র বা ডিপিডিসির হটলাইন ১৬১১৬-এ যোগাযোগ করতে হবে।
অভিযোগ করার সময় গ্রাহক নম্বর ও মিটার নম্বর প্রদান করলে বিষয়টি যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন