প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন–জালালাবাদ আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান পরিচালনা করে ৬৫ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী। খুলশী থানার ওসি আব্দুর রহিম জানিয়েছেন, আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তানসহ অন্যান্য দেশের নাগরিক থাকতে পারে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশের যৌথ অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। অভিযানের সময় ওই ভবন থেকে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ প্রায় ৭০টি ডিভাইস জব্দ করা হয়।
অভিযানের বিষয়টি খুলশী থানার ওসি আব্দুর রহিম নিশ্চিত করেছেন। তিনি জানান, ভবনটিতে বিদেশি নাগরিকদের উপস্থিতি এবং সেখানে সন্দেহজনক কার্যক্রমের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ৬৫ জনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ টিম আসছে, পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত তথ্য জানানো হবে।
পুলিশের ধারণা, এসব ডিভাইসের তথ্য বিশ্লেষণ করলে আটক ব্যক্তিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, তাদের বাংলাদেশে আসার উদ্দেশ্য এবং ভবনটিতে তাদের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন