প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংযুক্ত আরব আমিরাতের উত্তরের রাস আল খাইমাহ আমিরাতের সব সৈকত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপটি সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার ঘটনার একদিন পর কার্যকর হয়েছে।
আরব নিউজের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিবেশী উম্ম আল কুয়াইন ও শারজাহতে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার কারণে সৈকত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাস আল খাইমাহ কর্তৃপক্ষও একই পদক্ষেপ গ্রহণ করেছে।
রাস আল খাইমাহ পুলিশের জেনারেল হেডকোয়ার্টার্সের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আমিরাতটির জনসেবা বিভাগ সৈকত বন্ধের ঘোষণা করেছে। তবে এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে বিবৃতিতে কোনো বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন