প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের কালীগঞ্জে মৎস্য সম্পদ রক্ষা এবং জলজ জীববৈচিত্র সংরক্ষণে বিভিন্ন নদীতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে। সোমবার, এই অভিযানে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৪০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।
জব্দকৃত জালের আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৭০০ মিটার। অভিযানের শেষে, উদ্ধারকৃত জালগুলো উপজেলা প্রশাসন ভবনের পাশে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের উদ্দেশ্যে বেগবতী নদী ও চিত্রা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে দেশীয় প্রজাতির মাছ ও এর রেণু ধ্বংস রোধে প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী জামাল ইউনিয়নের তৈলকুপি, সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের জমিদার বাড়ি সংলগ্ন, চাপালি পৌরসভা এলাকা ও এর আশপাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন