প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজারে পারিবারিক কলহের কারণে ঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
ঘটনাটি ঘটে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে, যখন তারা নিজেদের টিনশেড বাড়িতে অবস্থান করছিলেন।
দগ্ধদের মধ্যে রয়েছেন—সিদ্দিক মেম্বার (৬০), তার ছেলে সৌদি প্রবাসী মো. ইমন (২৫), দুই ভাগ্নে মো. রাজিব (৩৫) ও মো. দুলু ওরফে আরিফ (৩৬) এবং ভাতিজি তানিয়া (১৭)। রাজিব ও দুলু পেশায় ইলেকট্রিশিয়ান, আর তানিয়া স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
দগ্ধ সিদ্দিকের মেয়ে সুলতানা জানান, তিন দিন আগে ময়লা পানি ফেলা, ঝাড়ু দেওয়া এবং চুলায় রান্না করা নিয়ে তার ছোট বোন সাথী ও মামাতো ভাবি সোনিয়ার মধ্যে ঝগড়া শুরু হয়।
শুক্রবার তার ভাই ইমন সৌদি আরব থেকে দেশে ফেরেন। ওই ঘটনার পর শনিবার বিকালে রাগের মাথায় ইমন ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। এতে ইমনসহ পরিবারের পাঁচজন দগ্ধ হন।
পরে তাদের উদ্ধার করে সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, সিদ্দিকের শরীরের ৩৫ শতাংশ, ইমনের ৯০ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ, দুলুর ৮ শতাংশ এবং তানিয়ার ৬০ শতাংশ পুড়ে গেছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন