প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্রেতা সেজে অভিযান পরিচালনা করে পুলিশ একটি আমেরিকান পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগজিনসহ দুই যুবককে আটক করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মনাকষা সাহাপাড়া বাজার থেকে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন শিবগঞ্জের সীমান্তবর্তী মনাকষা ইউনিয়নের তারাপুর পন্ডিতপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে মো. রফিকুল (৩০) এবং তারাপুর মোড়্লপাড়া গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে মো. রুবেল, যিনি ডলার নামেও পরিচিত (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে মনাকষা সাহাপাড়া বাজারের মোবাইল টাওয়ারের পশ্চিম পাশে মোস্তফা মার্কেটের পেছনে সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্ব পাশে অভিযান চালানো হয়। সেখানে স্কুলের বাথরুমের সামনে থেকে রফিকুল ও রুবেলকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে রফিকুলের কোমরে গোঁজা একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ ক্রেতা সেজে ফাঁদ পেতে রফিকুল ও তাঁর সহযোগী রুবেলকে অস্ত্রসহ আটক করেছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন