প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে জাতীয় রাগবি লিগের গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে ‘নিউক্যাসল নাইটস’ দলের বাসকে বিদায় জানাতে জড়ো হওয়া ভক্তদের মধ্যে একটি দ্রুতগতির গাড়ি উঠে পড়ে, যার ফলে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ বছরের একটি শিশু এবং ৬৭ বছরের এক বৃদ্ধের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে নিউক্যাসলের লিংক রোডে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ১৮ বছর বয়সী এক তরুণ ভক্তদের ভিড়ের কাছে তার গাড়ির ইঞ্জিনের গতি বাড়িয়ে রেস করার চেষ্টা করছিলেন। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ফুটপাতে উঠে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে উপস্থিত সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একাধিক শিশুসহ অনেকেই আহত হয়।
দুর্ঘটনার পর জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় জন হান্টার হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ১৮ বছর বয়সী চালককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। কর্তৃপক্ষ জানায়, এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বরং একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
নিউক্যাসলের মেয়র গ্যাভিন মরিস জানান, তরুণ চালক নাইটস দলের সমর্থক ছিলেন এবং উত্তেজনার কারণে রেস করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। জননিরাপত্তার কথা বিবেচনা করে নাইটস দল তাদের পূর্বনির্ধারিত যাত্রাপথ পরিবর্তন করেছে এবং যেসব ভক্ত দলকে বিদায় জানাতে পারেননি, তাদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন