প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন ও মিছিল করার অভিযোগে পাবনার সুজানগর উপজেলায় রবিন (১৭) নামের এক ছাত্রকে আটক করেছে পুলিশ। স্কুলের প্রাঙ্গণ থেকে আটক হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ থেকে রবিনকে আটক করে আমিনপুর থানা পুলিশ।
আটক রবিন বিশ্বাস বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্র এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। রবিন রানিনগর ইউনিয়নের বাদাই গ্রামের মোঃ গাজী বিশ্বাসের সন্তান।
পুলিশ, স্থানীয় জনগণ ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, কয়েকদিন আগে রবিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে এবং ফেসবুকে তা প্রচার করে। এই ঘটনার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আজ স্কুলে এসে রবিনকে বের করে নিতে আসেন। এসময় স্কুলের শিক্ষকরা বাধা দিয়ে তাদের বের করে দেন। পরে ক্লাস ছুটি হওয়ার পর থানা পুলিশ রবিনকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির নিশ্চিত করেছেন যে, রবিন শেখ হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার করেছে। যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন