প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংক বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বৃদ্ধি করেছে। এখন একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার অথবা তার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে পারবেন।
এখন পর্যন্ত এই সীমার পরিমাণ ছিল ১২ হাজার ডলার।
রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ একটি সার্কুলার জারি করে, যা সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বার্ষিক কোটা বৃদ্ধির ফলে চিকিৎসা, পরিবার পরিদর্শন ও পর্যটনসহ বিভিন্ন বৈধ কাজে বিদেশে সফরকারী নাগরিকেরা অর্থ খরচে আগের তুলনায় অধিক স্বস্তি পাবেন।
যদিও ভ্রমণ কোটার মোট পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, নগদ (ক্যাশ) ডলার এনডোর্সমেন্টের নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। বিদ্যমান নিয়ম অনুযায়ী, প্রযোজ্য বার্ষিক কোটার মধ্যে একজন ভ্রমণকারী বছরে সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত নগদ নোট আকারে সঙ্গে রাখতে পারবেন। ১৮ হাজার ডলার কোটার বাকি অংশ ট্রাভেল কার্ড অথবা আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে ব্যবহার করতে হবে।
১২ বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্কদের জন্য বরাদ্দের সুযোগ আগের নিয়মেই বহাল রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন