প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে যে, সউদী আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একইসঙ্গে, পূর্ব ও পশ্চিমাঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইনের পাম্পিং স্টেশনগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলার কথাও জানিয়েছে গোষ্ঠীটি। তবে সউদী কর্তৃপক্ষ হামলার ক্ষয়ক্ষতি বা এর প্রভাব সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি।
সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এসব দাবি করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, রিয়াদের বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়া, সউদী আরবের পূর্ব-পশ্চিম তেল পরিবহন পাইপলাইনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে।
এর আগে সউদী নেতৃত্বাধীন জোট জানিয়েছিল যে, রিয়াদ অভিমুখে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। জোটের মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ইয়েমেনের রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দুটি স্থাপনাও ধ্বংস করা হয়েছে।
হুতিরা পূর্বে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও সউদী আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইত শহরে কিং খালেদ বিমানঘাঁটি এবং জাজানের একটি নৌঘাঁটিতে হামলার দাবি জানিয়েছিল। তবে বিমানবন্দর, তেল পরিবহনের অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোতে সর্বশেষ হামলার দাবির পূর্ণাঙ্গ বিবরণ এবং ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
হুতিরা দাবি করেছে যে, আগের ২৪ ঘণ্টায় সউদী নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিভিন্ন এলাকায় ৫৬টি বিমান হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, হোদেইদা, লাহিজ, আমরান, সাদা, আল-জাওফ, তাইজ ও ইব প্রদেশে এসব হামলা চালানো হয়। তথ্যসূত্র: রয়টার্স, আল-জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন