প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চ্যাম্পিয়ন দল পাবে ঐতিহাসিক আংটি। ছবি: এএফপি
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে রোববার মাঠে নামবে আর্জেন্টিনা-স্পেন। এবারের চ্যাম্পিয়ন দলকে আইকনিক বিশ্বকাপ ট্রফি ও মর্যাদাপূর্ণ স্বর্ণপদকের পাশাপাশি বিশেষভাবে তৈরি চ্যাম্পিয়নশিপ রিং দেওয়া হবে। ফিফার কোনো প্রতিযোগিতার ইতিহাসে এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দল পাচ্ছে এমন আংটি।
২০২৬টি বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ রিং বানানো হয়েছে। এই আংটি সরাসরি ২০২৬ সালের বিশ্বকাপকে স্মরণ করে তৈরি করা হয়েছে। এর মধ্যে ৩০ আংটি চ্যাম্পিয়ন ফুটবলার ও প্রতিনিধিদের দেওয়া হবে।
বাকি ১৯৯৬ আংটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিক্রি করা হবে। এর ফলে সমর্থকেরা ২০২৬ ফিফা বিশ্বকাপের একটি অনন্য স্মারক নিজেদের সংগ্রহে রাখতে পারবেন।
আংটির এক পাশে থাকছে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে থাকবে বিজয়ী দলের পরিচয় অনুযায়ী বিশেষ নকশা। প্রত্যেক আংটিতে থাকবে আলাদা নম্বর। এটি ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা হবে এবং এর সঙ্গে একটি সনদও দেয়া হবে প্রমাণস্বরূপ। ফাইনাল শেষ হলে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী আংটি প্রদান করা হবে।
চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত ৩০ আংটি প্রত্যেকের আঙুলের সঠিক মাপ অনুযায়ী কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে, যাতে এই ঐতিহাসিক অর্জনের স্মৃতি আজীবন অমলিন থাকে।
ফুটবল বিশ্বকাপে একমাত্র ফুটবলার হিসেবে দুইবার গোল্ডেন বল জয়ী লিওনেল মেসির কাছে এবার অনেক পুরস্কার জয়ের সুযোগ রয়েছে। তিনি তৃতীয়বারের মতো গোল্ডেন বল পেতে যাচ্ছেন। আর যদি তিনি চ্যাম্পিয়ন হন, তাহলে প্রথম অধিনায়ক হিসেবে ঐতিহাসিক আংটি পাওয়ার সুযোগও থাকবে।
গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি সবার ওপরে রয়েছেন। তিনি ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। কিলিয়ান এমবাপ্পে ৮ গোল করলেও তাঁর তিন অ্যাসিস্ট রয়েছে। আগামীকাল তিনি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবেন।
নিউজার্সিতে পরশু স্পেন দ্বিতীয় বিশ্বকাপ জিততে মাঠে নামবে। এর আগে ২০১০ সালে তারা একবারই ফাইনাল খেলেছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল। আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখার মিশনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
যদি আলবিসেলেস্তেরা রোববার চ্যাম্পিয়ন হয়, তাহলে তারা তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে। এর আগে ইতালি ও ব্রাজিলের ছিল এমন কীর্তি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন