প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি রক্ষা না করে এই সরকার জাতির সাথে প্রতারনা করছে। গণভোট তারা মানছে না। তাদের যেগুলো সুবিধা সেগুলো মানছেন। অসুবিধাগুলো মানছেন না প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন,জুলাই সনদ ও গণভোট না মেনে এই সরকার চরমভাবে ওয়াদা ভঙ্গ করেছে ।তিনি রোকনদের উদ্দেশ্যে বলেন, এমপি নির্বাচন আর স্থানীয় নির্বাচন এক জিনিস নয়। স্থানীয় নির্বাচনে ভালো ফলাফল করার জন্য আজকে থেকে ব্যাপকভাবে গন সংযোগ করতে হবে । নীলফামারীতে চারজন এমপি স্থানীয় নির্বাচনে ভালো ফলাফলের মাধ্যমে এটা আবারো প্রমাণ করতে হবে। আমার কাজগুলো যেন জান্নাতে যাওয়ার উপযোগী হয়। সে চেষ্টা জোরদার করতে হবে। এখলাসের সাথে কাজ করতে হবে। সীমালংঘনমূলক কোন কাজ করা যাবে না। আখেরাতের জবাবদিহি নিয়ে কাজ করতে হবে। তামিমুল কোরআন অধ্যায়ন বাড়াতে হবে। সকলের নিকট তাফহীমূল কোরআনের ফুলসেট থাকতে হবে একথা বলে প্রধান অতিথি তার বক্তব্য শেষ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আয়োজনে নীলফামারী আলহেলাল একাডেমি মাঠে শুক্রবার বিকালে এক রোকন সম্মেলন অনুস্ঠিত হয়।
জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের পরিচালনায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য আব্দুর রশীদ। সভায আরও বক্তব্য রাখেন নীলফামারি-৪ আসনের এমপি আব্দুল মুনতাকিম , নীলফামারী-৩ আসনের এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী-২ আসনের এমপি আল ফারুক আবদুল লতিফ। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন