প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি তার ভ্রমণের প্রতি রয়েছে বিশেষ আগ্রহ। কাজের ব্যস্ততার মাঝে সুযোগ পেলেই তিনি ঘুরতে বের হন। দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে কাটানো মুহূর্তের ছবি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি ব্যতিক্রমী পর্যটনকেন্দ্রে ভ্রমণকালে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। এরপর থেকেই ছবিগুলো নিয়ে তার ভক্তদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।
নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সামিট ওয়ান ভ্যান্ডারবিল্ট’-এ ছবিগুলো তুলেছেন তিনি। সেখানে লাল রঙের আকর্ষণীয় পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। চারপাশের আয়না ও কাচের প্রতিফলনে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন এক পরিবেশ, যা তার ছবিগুলোকে দিয়েছে ভিন্ন মাত্রা।
ছবিতে প্রভার পরনে ছিল নেটের পেটাল স্লিভস ও বেল্টযুক্ত ক্ল্যাসিক পোশাক। এর সঙ্গে লাল লিপস্টিক, কানে ছোট মুক্তার দুল এবং কাঁধে লম্বা চেইনের ব্যাগে দেখা গেছে তাকে। খোলা চুলে বেশ সাবলীল ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ওয়ান ভ্যান্ডারবিল্ট ভবনের ৯১, ৯২ ও ৯৩ তলায় অবস্থিত সামিট ওয়ান ভ্যান্ডারবিল্ট পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। আয়নাঘেরা কক্ষ, কাচের তৈরি মিরর স্কাই বক্স এবং নানা ধরনের দৃষ্টিভ্রমের আয়োজন রয়েছে সেখানে। নিউইয়র্ক শহরের আকাশচুম্বী ভবনগুলোর মনোমুগ্ধকর দৃশ্য দেখার পাশাপাশি ব্যতিক্রমী ছবি তোলার সুযোগও মেলে এই পর্যটনকেন্দ্রে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন