প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়ানোর উদ্দেশ্যে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে।
তথ্যভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কারিগরি দল কাজ করছে। সংস্থাটি জানিয়েছে, প্রয়োজনীয় কাজ সম্পন্ন হলেই সার্ভার পুনরায় চালু করা হবে।
বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি অনুবিভাগ থেকে এই তথ্য প্রকাশ করা হয়।
এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, “আমাদের কারিগরি টিম কাজ করছে। কাজ শেষ হলে দ্রুত সার্ভার চালু হয়ে যাবে।”
এদিকে, সরকারি তথ্যভান্ডারের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা জারি করেছে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ। সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকির মধ্যে এনআইডি সার্ভার সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছিল। পরে গত রোববার বাংলাদেশ ব্যাংকের সার্ভার আবার সচল করা হয়।
এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, নিরাপত্তাজনিত উদ্বেগটি শুধু বাংলাদেশ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন